Posts

Showing posts from January, 2021

শিরোনাম: কৃষক বাঁচুক আগে

Image
  কবিতা : 💐কৃষক বাঁচুক আগে💐               কবি:  নীল পঙ্কজ লাঙল চালায় যে বীজ বোনে যে ফসল ফলায় যে কাস্তে চালায় যে তাকে এত অবহেলা করার তোমরা   কে ? তোমার জন‍্য  শস‍্য যোগায়, শব্জি যোগায় আনাজ যোগায় সারা জীবন খাদ‍্য যোগায় রোদে পুড়ে জলে ভিজে মাটি মেখে শীত গ্রীষ্ম বর্ষা ফাগুন ,  তাকে এমন দুঃখ দেয়ার তোমরা বলো কে ? তাদের উপর অত‍্যাচার সইবে না খোদ ভগবান  একদিন এ সব না যোগালে, না খেয়েই মরতে হবে  দেশের সবাই  রে । ওদের কথা ভাবো ওদের কথা শোনো ওদের পাশে থাকো সোনার ভারত গড়তে হলে ওদের অভাব পূরণ করো । কৃষি প্রধান ভারতবর্ষ কৃষক বাঁচুক আগে তাহলেই ফলবে ফসল সবার মাঠে এবং বাগে । শ‍্যামনগর 01/02/2021

শিরোনাম: স্বপ্ন

Image
      কবিতা : স্বপ্ন      কলমে : বনবিহারী কুমার  মনের গভীরে অনেক স্বপ্ন             দেখি দিবারাত্রি ,  একদিন না একদিন                স্বপ্ন হবে সত্যি । ঘুমের ভোরে স্বপ্নগুলি         ভিড়করে সব  তাড়াতাড়ি, চেয়ে দেখি নয়ন জুড়ে              স্বপ্নগুলি হারিয়ে গেছে । চলার পথে অনেক স্বপ্ন          ডানা মেলে যৌবনে । তোমার প্রেমের স্বপ্ন নেশা            একলা হলে কুড়ে মনে  । মনে ছিল অনেক স্বপ্ন             ভোরের স্বপ্ন সত্যি হবে । একদিন আমি মুছিয়ে দেব                কান্না মায়ের  হৃদয় থেকে   এই বাসনা পূরণ হলে             স্বপ্ন আমার পূর্ণ হবে । লড়াই করে চলছি আমি                মানুষ হবার স্বপ্ন...

শিরোনাম : বিদঘুটে জিজ্ঞাসা

Image
  কবিতা— বিদঘুটে জিজ্ঞাসা কলমে —✒️সুশান্ত পাড়ুই✒️ রচনা কাল —০৬ /০৭ /২০২০ --------------------------//------------------------   বাপরে বাবা বাপরে বাবা  ভেবে ভেবেই হলাম হাবা                        ফাটছে আমার মাথা,  যা দেখি তাই রাখছি লিখে  শিখছি সবই চতুর্দিকে                         ভরছে আমার খাতা।।  দিন রাত্রি যাচ্ছে কেটে  ডিকশনারি গুগোল ঘেঁটে                        ছাড়ছি না দম তবু,  হোয়াটস আপ আর ফেসবুকেতে  সব সময়ই আছি মেতে                       হচ্ছি জবুথবু।।  দেশ-বিদেশের অনেক গাথা  সবুজ কেন গাছের পাতা                       ফিনিক্স কাকে বলে?  জোয়ার ভাটা কেন যে হয়  ভাইরাসের এই করোনা ভয়             ...

শিরোনাম: ঘুরে দাঁড়াই

Image
     কবিতা:  ঘুরে দাঁড়াই       কলমে:  ডঃ রমলা মুখার্জী হয়েছো মস্ত,কেতাদুরস্ত,আত্মসুখে সতত মগন- ওঠো জাগো, তাকিয়ে দেখো,অবিচারে পূর্ণ গগন। জাতপাতের কলুষ ধূমে আছন্ন সব অন্তরে- লালন গায়,"জেতের কি রূপ দেখলাম না এই সংসারে।" উপেক্ষা করে গোঁড়া হিন্দুর জনরোষ, মহাক্রোধ- রামমোহন করে গেছেন সতীদাহ-প্রথা রোধ। বিদ্যাসাগর বিধবাবিবাহে দুর্বার,সোচ্চার -   দমন করেন নারীর প্রতি অন্যায় অবিচার। এভাবেই মহামানবরা আসেন যুগে যুগে- অত্যাচারের বিপরীতে দাঁড়ান ভীষণ রুখে। মানব ধর্মের মহান কর্মের উড়ান জয়রথে- অন্যায় না সহে, সবাই প্রতিবাদে হাঁটি পথে। দুরাচারী দেখেও যদি করি এখনও চুপ, মুখোশেই থাকবে ঢেকে অত্যাচারীর রূপ। অন্যায়কে সহ্য মানেই ভীরু,কাপুরুষতা - ঘোচাতে হবে একসাথে সমাজের আবিলতা। কত ক্লীব চারিপাশে দেখো চোখের ঠুলি খুলে- কুকাজ করেও সাধু সেজে উঠছে ফেঁপে ফুলে। জড়তার তামস কাটুক, প্রাণেতে অমিত বল...... রণকৃপাণ হস্তে বলি "চল রে, চল রে,চল"। বৈঁচী, হুগলী 712134

শিরোনাম: প্রভু ধন্য তুমি আজ

Image
  কবিতা : প্রভু ধন‍্য তুমি আজ   কবি : নীল পঙ্কজ গাঢ় ঘন অন্ধকার  ঘিরে আছে চার পাশ । আলো তুমিও কি আমায় করুণার পাত্র ভাব ! হ‍্যাঁ , তোমার কাছে শুধু মাত্র তোমার কাছেই প্রার্থনা রাখি আমার রৌদ্রোজ্জ্বল শুভদিন। অনেক হেঁটেছি পথ দেখিনি এত আঁধার । দুর্ভেদ‍্য নিস্তব্ধ নীল জীবনের মৃত‍্যু ডাকে । ভেঙে দাও সব বাঁধ ধরো এসে এই হাত । ছড়িয়ে দি শুদ্ধ আলো সকলের হোক  ভালো । দেখো অন্ধকার হাসে  রাগে অপমানে হাসে সরে যাচ্ছে পায়ের তলার মাটি সর্বনাশ ! হাসতে হাসতে কান্না কাঁদতে কাঁদতে হাসি । প্রভু ধন‍্য তুমি আজ  শস‍্য শ‍্যামলা ধরনী । শ‍্যামনগর 22/08/2020

শিরোনাম : পূর্ণিমার চাঁদ

Image
        শিরোনাম :পূর্ণিমার চাঁদ             কলমে: সুভাষচন্দ্র ঘোষ                     তাং- 30/01/2021              সুন্দর এ রাতে গাছগাছালির ফাঁকে       উঁকি মারে বগি থালার মত বড় চাঁদ,       সোনালী মনে কত নূতন ছবি আঁকে       ইশারায় ডাকে মায়াবী জ্যোৎস্নার ফাঁদ।       উড়ে যেতে মন চাই দূর দিগন্তের পানে       হংস বলাকার মত মেলে দিয়ে ডানা ,       হারিয়ে যেতে মন চাই জোয়ারের টানে       ছুঁড়ে ফেলে দিয়ে যত বাধা বিপত্তি মানা।       বুকের মাঝে হাজার শ্রাবণের ধারাপাত       অঝোরে ঝরে পরে রূপালী রঙিন আলো,       স্বপ্নের মায়াজাল বুনে কাটে বিনিদ্র রাত        সব ফেলে শুধু তোমাকেই লাগে ভালো।        রূপো ঢালা মসৃণ আলো ছড়ায় আকাশে        খোলা পাতায় কবিতা ল...

শিরোনাম : তুমি ই সেই

Image
      কবিতা : তুমি ই  সেই                  কবি : রীতা বসু  কবে তুমি আসবে  আমার  স্বপনের নারী,  তোমার  পাওয়ার  মধ্যে  আমি যাবো ওগো  হারি। তুমি  শান্ত, পাষাণ মুরতি  সুন্দরী,  স্বপনেই তোমায় দেখি বারি বারি, অরুণ  রাগে বিকশিত  হোক আমাদের  ভালোবাসার মঞ্জরী।। এসো এসো প্রিয়া মোর,প্রানে  মম,গানে মম হে, এসো নিবিড়  মিলনায়তনে,  এসো অটুট  প্রেম বন্ধনে, ভালোবাসা হয়ে  এসোগো আমার  হৃদয় কাননে, দেখিব কখন তোমারে ওগো আমার  স্বপ্ন  থেকে  বাস্তবের মাটিতে।  আর যে পারিনা ওগো, এসো আমার  কাছে,  ভয় হয়,যদি  কোন  ভুলে হারিয়ে  ফেলি পাছে।

শিরোনাম : যদি আমি

Image
          কবিতা:  যদি আমি             কবি : সুদীপ্তা মন্ডল             যদি আমি পাখি হতাম- তুমি কি আমায় খাঁচায় বন্দী রেখে পোষ মানাতে? নাকি উড়িয়ে দিতে অসীম নীল দীগন্তে? তুমি যদি পাখি হতে তবে আমি বৃক্ষ হতাম। যে বৃক্ষে তুমি বাঁধতে বাসা, সারা আকাশ চষে ক্লান্ত হয়ে  ফিরতে তুমি আমার কাছে  নিতাম তোমার ক্লান্তি যত, দিতাম তোমায় শান্তিপূর্ণ ভালোবাসা।। যদি আমি মাছ হতাম- তুমি কি আমায় অ‍্যাকোরিয়ামে রেখে খাবার জোগাতে? নাকি গভীর সমুদ্রে ঢেউয়ের সাথে আমায় ভাসিয়ে দিতে? তুমি যদি মাছ হতে আমি তবে ঢেউ হতাম। সমুদ্রের অতলে নিয়ে যেতাম তোমায় ভাসিয়ে। আনন্দেতে ভাসতে তুমি আমার সাথেই গা এলিয়ে। তখন তোমায় দিতাম আমি আনন্দে ভরা ভালোবাসার খনি।। যদি আমি গোলাপ হতাম- তুমি কি আমায় তুলে এনে ফুলদানিতে সাজিয়ে রাখতে? নাকি আরও ফুল ফোটার আশায় সযত্নে গাছটিকে বাড়িয়ে তুলতে? যদি তুমি গোলাপ হতে  আমি তবে তোমার কাঁটা হতাম। তোমাকে তুলতে কেউ হাত বাড়ালে তার হাতে ফুটে দিতাম তাকে ব‍্যাথা। তোমায় দিতাম নিরাপত্তার ভা...

শিরোনাম : মূল্যবোধে ভালবাসা

Image
  কবিতা : "মূল্যবোধে ভালোবাসা"                  কবি:    দেবনাথ পোড়ে ভালোবাসা থাকে মনে অতল গভীরে কাব্যে নব রূপে ভাবনা,থাকে ভাবুকের অন্তরে।  ভালোবাসাকে ভিন্ন রূপে দেখে কয়জনে সূক্ষ্ম মনের জগৎ,নিত্য আলোয় ভরে না নয়নে।  সময়ের স্রোত বহে যায় প্রেমকে বুঝতে  ভালোবাসা মূল্যবোধ জীবনে নতুনত্ব হয় সাঁঝেতে।  ভালোলাগা নিয়ে কেটে যায় জীবনের জন্য বিবেক প্রধান হলে,সমাজ হয় অনন্য।  ভালোবাসা দিয়ে ভালোবাসা সূচকে নির্ণয় প্রেম বিশ্বে কোনকিছু দিয়ে হয় কি বিনিময়! ভালোবাসা দেয় সর্বোপরি পূজা নিচ মন নিয়ে চলে,পায় বড়ই সাজা। শিক্ষার আলোকে ভালোবাসা যখন প্রকাশিত নারী কল্যাণী হয়ে জগৎ করে আলোকিত।  জীবনে ঐশ্বরিক ভাবনা দিয়ে শ্রেষ্ঠত্বের সূচনা অন্তর্জগতে বিশ্লেষণে নিজের কাছে আলোচনা।

শিরোনাম: স্মৃতির পাতায়

Image
  কবিতা : স্মৃতির পাতায়   কবি : সোনালী মুখোপাধ্যায় আজ অনেকদিন পরে অতীতে হাঁটলাম  পিছিয়ে গেলাম কৈশোর আর যৌবনের ঠিক মাঝের দিনগুলোতে, যখন প্রথম  অনুভূতির মালা গলায় জড়িয়ে ছিলাম ,  বুকের ভিতর অনুভবে র  গাছ টা সদ্য বড়ো হয়ে উঠছে, সবে মেলছে তার ডালপালা.. যখন ভালোবাসার কুঁড়ি গুলো একটু একটু করে পাখা মেলছিল ? যখন ওই গাছের পাতাগুলোয় লাগছিল স্বপ্ন রঙিন ছোঁয়া... সেদিনই প্রথম তোমায় দেখেছিলাম...  ভালবাসার চোখে..  হাজার স্বপ্ন এঁকে তোমাকেই মনে হয়েছিল আমার জীবনের প্রথম পুরুষ। সেদিন ই প্রথম  আমার মনের গভীরে গোপনে তোমার নামটি লিখলাম  সযতনে..  তোমায় রাখলাম আমার হৃদয়ে র ঠিক বামপাশে । নাহ্...তুমি কখনো জানতে পারোনি।  আমার মনের গভীর অনুভব এর কথা তোমাকে কখনো জানতে দি ই নি। তখন যে তুমি অন্য ঘাটে তোমার নাও বাঁধতে ব্যস্ত। আমার চোখের তারায় তির তির করে বয়ে চলা ভালোবাসার  নদী টা র কথা তোমার জানা ছিল না। জানবেই বা কি করে আমি তো কখনো তোমায় বলিনি? জানতেও দিই নি... আজ এতদিন পরেও ফিরে গেলাম সেই পথের বাঁকে, ফেলে আসা আমার ভালোবাসার নুড়ি পাথর ট...

শিরোনাম : ডানা মেলে

Image
  কবিতার নাম- ডানা মেলে         কবির নাম- আশীষ খীসা                তারিখ-২৮।০১।২০২১ নীল আকাশে স্বাধীনভাবে ডানা মেলে        উড়ে বেড়ায় কতো পাখি, আমার মনে খুব ইচ্ছা ও আকাঙ্খা জাগে         তাদের আমার কাছাকাছি রাখি। এতো উচ্চ স্বরে ডাকি আমি তাদের         কিন্তু শুনেনা আমার কথা, তারা যে এ ধরায় ইতর ও অবুঝ প্রাণি         তাই বুঝে না আমার ব্যাথা। আমার খুব ইচ্ছা ও স্বপ্ন জাগে মনে        তাদের সাথে একত্রে উড়তে, মহাশূণ্যে নীল আকাশে ভেসে ভেসে        আমার মনের কথা বলতে। কিন্তু হায়রে আফসোস আমিতো মানুষ        আমার তো তাদের মত নেই ডানা, তাই তাদের মত যে আমি উড়তে পারিনা        যদিও বা আমার সবকিছু জানা। যা কিছু ভাবছি আমি সবকিছু কল্পনা        হবেনা কখনও তা বাস্তবতা,  তবুও ভাবতে খুব ভালো লাগে আমার         ভাবনায় থাকি আমি নিরবতা। ...

শিরোনাম: বইমিলাতে চল কিনে

Image
      কবিতা :  বইমিলাতে চল কিনে           কলমে:   ডঃ রমলা মুখার্জী বেটাটোর সাইথে বিশাল মিলাটোতে ঘুইরলাম, ই কিমন মিলা বটে? বইমিলা জাইনলাম। ছোট বড় বাহারি বই চারিপাইশে সাইজানো, আছে বই-ফেরিওয়ালা, মাইকটো বাইজানো। শুইনলাম কত কবির স্বরচিত পাঠটো, বিদ্যের জাহাইজে ভরে গিয়েন্ছে মাঠটো। বিজ্ঞান, সাহিত্যের,আইছে বই রাইন্না, রহিস্য, রূপকইথা, ভোইলে শিশু কাইন্না। মিলাতে উদ্বোইধন বেটাটোর লিখা বই, পোলাটোকে ঘিরে কইত পাইঠকের হৈ চৈ। বেটাটোর গব্বে মুর ভরি গিলো বুকটো, ভুইলে গিছি আগেকার অভাবের  দুখটো। কত শত প্রেকাশকের ইস্টল রকমারি - সব বই পাওয়া যাবে যেইটাই দরকারি। দেখে শুনে বেছে কিনি স্বরলিপি দশটো- মেয়েটো গায় ভালো, ঘুচবেক কষ্ট। সিলাই শিখার বই, আইছে বই চাষাবাদ, মাছ-মৌমাছি পাইলন, নয় দিখি কেউ বাদ। আল্পনা আঁকার বই মিলে বইমিলাতে, ছোট-বড় বইমিলা হয় সব জিলাতে। ছোট থিকে কত শত মিলাতেই ঘুইরলাম, বইমিলা সব সিরা, ইকথাটো বুইঝলাম। কেলকাতার বইমিলা, কিংবা নিজ জিলাতে, ফি বছর কিনতে বই যাবই বইমিলাতে।  ডঃ রমলা মুখার্জী ব্যানার্জী বৈঁচী, বিবেকানন্দপল্লী, জেলা হুগলী, পিন ...

শিরোনাম : শান্তরূপময়তা

Image
  কবিতা : শান্তরূপময়তা  কবি : তাপস কুমার বেরা , শ্রীবরা , পশ্চিম মেদিনীপুর | ওগো শান্ত নীরব মূরতি ! নির্বাক অস্তিত্ব দিয়ে তুমি  রেখে যাও কোন কথা ? যা চাও তুমি হৃদয়ের  উদগ্র প্রান্ত হতে ,  যেন বিগত শত জীবনের সঙ্গীত  না হয় বলা | নিত্য আসা ভিন অজুহা রেখে  নিঃশব্দ বিস্ময়ে আমি  কবিত্বময় ধ্যান নিমগ্নতা দেখে | সহজাত মনস্তাত্বিক বাধা -  যা দেয় না সহজ কথা  সহজে বলতে |  সবার মাঝে থেকেও  লক্ষ লক্ষ আমরা  নির্মমভাবে একা তবু  এখানে ওখানে সর্বত্র  ছড়িয়ে ছিটিয়ে | শান্তরূপময়তায়  তোমার নৈকট্য অনুভূত সদা  আমার হৃদয়ে | বাক্যের আড়ষ্টতায়  অভীপ্সিত বাক্য নির্বাক আজও , যেন দুই অস্তিত্ব মাঝে  অনাকাঙ্খিত সমুদ্র বিরাজে |

তোমাকে বলছি

Image
  শিরোনাম --তোমাকে বলছি  বিভাগ --গদ্য কবিতা  কলমে --নির্মল কুমার প্রধান তারিখ --২৮/০১/২০২০ এত রাগ, অভিমান , মিথ্যে অহমিকা             পুষে রেখে কি লাভ হয় ?  ওরা তো কোনদিন কারো  জীবনের উত্তোরণকে অভ্যর্থনা জানায় না ।  অ্যাসিড বৃষ্টি তাজমহলকে ক্ষতই করে দাবানল ছারখার করে সবুজ সমারোহকে পৃথিবীকে বিক্ষত করে ঝড়, সুনামিরা ।  জেনেও কেন এড়িয়ে থাকো তৃণাপেক্ষা সুনীচ হবার সহজিয়া ভাবকে?  মেঘছোঁয়া মিনারে জোছনাকে মানায় নির্জনতাকে পূর্ণতা দেয় রাখাল বাঁশীর সুর দূূরকে নিকট করে একমাত্র অকৃত্রিম ভালোবাসা ।  তুমি সে পথ ধরে হাঁটো  যে পথে ক্ষণিকের  নিঃশ্বাস থেমে গেলেও সঞ্চয়ের জীর্ণ কৌটোতে অন্ততঃ কিছু থাকবে  ---- এই কথাগুলো  শুধু  তোমাকে বলছি ।

সভ্যতার সংকট

Image
             কবিতাঃ-উন্মুক্ত গদ্য কবিতা --------------------------------------------------------------------    -:- সভ্যতার সংকট  -:-           কলমেঃ-শিবলু চক্রবর্তী                   রচনাকালঃ-২৭/০১/২০২১ -------------------------------------------------------------------- প্রাণী জগতে বিবেকের দেহে  ঢুকেছে ভাইরাস ভাঙছে ঘর;  দৃষ্টি-ঘ্রাণ-স্বাদ-স্পর্শ-ধ্বনি-শক্তি  সম্পর্কিত শব্দ দূষণে, কাছের কেউ আর কাছে নেই । হাতুড়ে ওঝা-কবিরাজ ব্যর্থ হয়েছে বড়ো ডাক্তার লাগবে  বিষাক্ত সভ্যতার সংকটে সুশীল বুদ্ধিজীবীর আকাল পড়েছে চেতনায় ধরেছে ঘুণ । প্রকৃত পণ্ডিতেরা করেনা পাণ্ডিত্ব --- ইতর-গর্দভ,অল্প-বিদ্যা-ভয়ঙ্করী--- করছে মহান কর্মের মাতব্বরি , কোথাও মিলবেনা বিশুদ্ধ শব্দব্রহ্মের রসদ? ওরা কি বুঝবে এর মর্ম ? শিক্ষা আজ কারিগর গড়েনা,  দেয়না আনন্দ  বাড়ায় অযথা মনের চাপ , অর্থ কামানোর যান্ত্রিক বাগ্মি-আরাধনা--- সভ্যতার অভিশাপ । শিকলে বাঁধা খাঁচায় পোরা ময়না পাখ...

সাঁঝের বেলা

Image
 ** সাঁঝের বেলা ** ----------------------------------------------- ইব্রাহিম সেখ,রাজারামপুর,মুর্শিদাবাদ (পঃব) ------------------------------------------------ জীবন সন্ধায় তুমি এসে গেছো আবার উঠবে কি নবারুণ রবি! হৃদয়-টা নিয়েছ বসন্তকালে সুখ-শান্তি-ঘুম নিয়েছিলে সবি! আবির উড়েছিল পলাশ শাখায় কোকিল ডেকেছিল নির্জন বনে, রাতের তারাগুলি লুকিয়েছে মুখ চন্দ্রিমা জাগেনা আকাশের মনে। পুড়ায়ে কিশলয়, রচিলে কানন! ফুটন্ত প্রসূন মথিলে চরণে! ব্যথার দাগ বুকে,আজও মিলেনি দিবারাত্রি তুমি-এসেছ স্মরণে। আত্মীয় স্বজন সব ত্যাগ করে একতারার সাথে করেছি মিতালি, বনানীর প্রান্তে, সাগরের তীরে আজীবন গেয়েছি ব্যথার গীতালি! সিন্ধুর ঢেউয়ে চাঁদনি ডুবেছে তরঙ্গে ভেঙেছে হৃদয়ের তীর, মরুভূমির মাঝে ক্যাকটাস কাঁটা তৃষিত রসনায় ঝরে নাই নীর! তবু তুমি এসেছ সাঁঝের বেলায়-- সে কি কৌতুক, হয় তো ছলনা! ভাঙা হাটে আজও,বসে আছি একা জীর্ণ ঘরখানা -- পূর্ণ হলনা! ------------------------------------------ রচনাকাল (৯ ই মাঘ ১৪২৭ সাল)

সত্য কে কি খুঁজে পাই?

Image
  শিরোনাম _  সত্য কে কি খুঁজে পাই? কলমে-- মনোজ কুমার রায় _________________________ মিথ্যের ছল চাতুরী তে ভরা এই জগত চলে, তাহলে বল দেখি ভাই, আমরা সত্যকে কি খুঁজে পাই? সমগ্র জীবন জুড়ে রয়েছে কত পথে আঁকা ছবি? একে একে সজ্জিত ত্যাগের ছবিগুলোর কথা কি কখন ও কি ভাবি? মিথ্যের আশ্রয়ে  গড়েছে যারা উঁচু উঁচু মহল, বিলাসিতায় ডুবে তাঁরা করছে কোলাহল। শান্তির প্রদীপ জ্বেলে সংস্কার মেনে চলে খড়কূটের কুড়েঘরে নেই কোন জঞ্জাল। শোষণ শাসনে বঞ্চিত লাঞ্ছিত নর-নারীর আর্ত ধ্বনিনি শুনি। মিথ্যের গড়া জীবনের চলাতে  বাঁধা দিতে সত্যের সুরে বেজে উঠে  ক্রন্দন ধ্বনি। সত্য কে কি খুঁজে পাই? মিথ্যের আড়ালে লুকিয়ে থেকে সত্য পায় নি ঠাঁই। জগতের মোহিনী জালে আবদ্ধ গোটা দেশ। তারই ছায়াপথে ফিরিয়ে আনতে হচ্ছে একে একে নিরুদ্দেশ। মিথ্যের আশ্রয়ে বেড়েছে বিদ্বেষ, সত্যকে যে  টুটিটিপে করতে চায় নিঃশেষ। বলিদানে ব্রতী হন এমন জন নেহাৎই নগন্য। মিথ্যের সাশ্রয়ে প্রতিশোধ নিতে,হতে পারে নিকৃষ্ট জগন্য। মিথ্যের পাহাড় গড়ে,সত্য হয় নড়বড়ে। ভীতি সন্ত্রস্ত হয়ে হতাশায় ডুবে পাই নি রেহাই । মিথ্যের প্রতিশ্রুতি গড়া...

বন্দেমাতরম

Image
  প্রজাতন্ত্র দিবস আকাশবাণী পোর্ট ব্লেয়ার আয়োজিত বিভিন্ন ভাষাভাষী কবি সম্মেলনে বাঙালি কবি হিসেবে একমাত্র আমি আমন্ত্রিত থেকে এই কবিতাটি আকাশবাণীতে পাঠ করেছিলাম। বন্দেমাতরম                সামসুজ জামান  প্রানের ভিতর আছে যে নাম, সে নাম ভারতবর্ষ। দৈন্যতা নয়,সবার মনে জাগায় সে যে হর্ষ। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গুজরাট থেকে আসাম। রাজস্থান থেকে উড়িষ্যা জুড়ে ভারতবর্ষের একই নাম। বাঙালী, বিহারী, অসমীয়া, মারাঠী, মালয়ালী, পাঞ্জাবী, তামিল, তেলেগু, কন্নড়, মিলেই গড়ে যে সুখের চাবি।   হিমাচল অথবা ছত্তিসগড় যাও না যে কোন প্রদেশ। অন্তরে সুর সবারই এক, শুধু ফারাক ভাষা ও বেশ। গেরুয়া-সাদা–সবুজ রঙের মোড়কে ভারতমাতা। মেলে ধরেছেন সবারই মাথায় সংহতির এক ছাতা। নদী-নালা সব ভিন্ন নামে ছুটছে সাগরপানে। সারা দেশবাসী শিহরিত হয় ‘জন-গন-মন’ গানে। কোথাও নাচে ময়ুরী, কোথাও কাকলীর কলতান। কোথাও কোকিল মধুর স্বরে ভরিয়ে যে দেয় প্রাণ। পাহাড় ডাকে আদর ক’রে, সাগর আমন্ত্রন জানায় মধুর, জঙ্গলও তো ভরায় সবার মন।  আকাশ এত সুনীল কোথায়, বাতাস এত উদার?  লাঘব করে সকল কষ্ট, কমা...

গল্প এবং

Image
🙍 🌇লেখনী: গল্প এবং 🌇         🎪কলমে : শ্রী অভিষেক অধিকারী🎪            গল্প এর আড়ালে ঘটে চলে শোণিত ঈর্ষা                   মানুষের আদিম প্রবৃত্তির গল্পকাহিনী            খুঁজে বেড়ায় কোন উন্নত সভ্যতাকে।            যে সভ্যতার শোণিত স্পৃহা প্রবল।            সিগারেটের ছাই দেখে মানব প্রকৃতির                           বিশ্লেষণ করে চলা সভ্যতা             ঢাকতে পারেনা তার শোণিত প্রীতিকে।            গল্পের উপচেতনা বিকাশের উপযুক্ত ক্ষেত্র।            আদিম প্রবৃত্তি খাবার খোঁজে।            একটা চিহ্নিত সভ্যতাও খাবার খুঁজে             বেড়ায়।            অ...