শিরোনাম: বইমিলাতে চল কিনে

     কবিতা :  বইমিলাতে চল কিনে

         কলমে:   ডঃ রমলা মুখার্জী





বেটাটোর সাইথে বিশাল মিলাটোতে ঘুইরলাম,

ই কিমন মিলা বটে? বইমিলা জাইনলাম।

ছোট বড় বাহারি বই চারিপাইশে সাইজানো,

আছে বই-ফেরিওয়ালা, মাইকটো বাইজানো।

শুইনলাম কত কবির স্বরচিত পাঠটো,

বিদ্যের জাহাইজে ভরে গিয়েন্ছে মাঠটো।

বিজ্ঞান, সাহিত্যের,আইছে বই রাইন্না,

রহিস্য, রূপকইথা, ভোইলে শিশু কাইন্না।

মিলাতে উদ্বোইধন বেটাটোর লিখা বই,

পোলাটোকে ঘিরে কইত পাইঠকের হৈ চৈ।

বেটাটোর গব্বে মুর ভরি গিলো বুকটো,

ভুইলে গিছি আগেকার অভাবের  দুখটো।

কত শত প্রেকাশকের ইস্টল রকমারি -

সব বই পাওয়া যাবে যেইটাই দরকারি।

দেখে শুনে বেছে কিনি স্বরলিপি দশটো-

মেয়েটো গায় ভালো, ঘুচবেক কষ্ট।

সিলাই শিখার বই, আইছে বই চাষাবাদ,

মাছ-মৌমাছি পাইলন, নয় দিখি কেউ বাদ।

আল্পনা আঁকার বই মিলে বইমিলাতে,

ছোট-বড় বইমিলা হয় সব জিলাতে।

ছোট থিকে কত শত মিলাতেই ঘুইরলাম,

বইমিলা সব সিরা, ইকথাটো বুইঝলাম।

কেলকাতার বইমিলা, কিংবা নিজ জিলাতে,

ফি বছর কিনতে বই যাবই বইমিলাতে।


 ডঃ রমলা মুখার্জী ব্যানার্জী

বৈঁচী, বিবেকানন্দপল্লী,

জেলা হুগলী, পিন 712134

Comments

Post a Comment

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে