Posts

Showing posts from March, 2021

শিরোনাম : সাহিত্য সাধক ঈশ্বর চন্দ্র গুপ্ত

Image
প্রবন্ধ : সাহিত্য সাধক ঈশ্বর চন্দ্র গুপ্ত লেখনী : কবি রীতা বসু ( প্রাক্তন দর্শনের শিক্ষিকা  সাখাওয়াত মেমোরিয়াল সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় )    খাঁটি  বাঙালী  সংস্কৃতি র ধারক ও বাহক শ্রীঈশ্বরচন্দ্রগুপ্ত ইংরেজীর ১৮১২ সালের ১০ই মার্চ এবং বাংলার  ১২১৮  বঙ্গাব্দে র  ২৫শে ফাল্গুন  পশ্চিম বঙ্গের অন্তর্গত  কাঁচড়াপাড়া অঞ্চলেএক সম্ভ্রান্ত  বৈদ্য পরিবারে  জন্মগ্রহণ  করেছিলেন।তাঁর  পিতা হরিনারায়ণ গুপ্ত ছিলেন একজন আয়ুর্বেদ চিকিৎসক ও প্রপিতামহ  নিধিরাম গুপ্ত  ছিলেন  বিখ্যাত  কবিরাজ। মা ছিলেন  শ্রীমতী দেবী।তাঁর  জীবনে  চরম দুঃখ  নেমে আসে তাঁর  দশ বছর  বয়সে  তাঁর  মায়ের  আকস্মিক  প্রয়ানে।পিতা  দ্বিতীয়বার  বিবাহ করলে তিনি  মামাবাড়ি  কলকাতার  জোড়াসাঁকো তে এসে থাকতে  লাগলেন। মাএ ১৫ বছর  বয়সে তিনি ও বিবাহ করে ন গৌরহরি মল্লিকের কন্যা দুর্গামণি দেবী ওরফে  রেবাকে।    সংস্কৃত  কলেজে র অধ্যাপক  প্রেমচন্দ্র  ত...