কবিতা : সেই স্মৃতি মনে পড়ে


 


" সেই স্মৃতি মনে পড়ে "
"""""""""""***""""""""""
মোঃ মোসলেম হাওলাদার 
28-02-2021 ইতালি।


বন্ধু আমার ছিল একজন
সংসারের কর্ণধার,
ভাই বোনদের দেখাশুনা
দায়িত্ব ছিল তার।
সংসারের বড় ছেলে 
অনেক কষ্ট করে,
ছোটদের লেখা পড়ার দায়িত্ব
তাহার কাঁধে পরে।
তাহার মনের আশা যতো
গুমড়ে গুমড়ে মরে,
আষ্ট আনার পুঁটি কিনে
খায় ভাগ করে।
ছেলে,ভাই উচ্চশিক্ষিত
বিদেশি ডিগ্রি আনে,
ভাইবোনেরা সবাই তাকে
শ্রদ্ধার চোখে মানে।
আমি ছিলাম তাহার বন্ধু
সবই দেখছি ভাই,
কলেজ জীবনে তার দোকানে
মাঝেমধ্যে খাই।
তার জীবন সার্থক হয়েছে
সবাই এখন ভালো।
সারা জীবন দোকানে গেল
কমছে চোখের আলো।
সারা দুনিয়ার ছোট ভাইকে
অনুরুদ করে বলি,
বড় ভাইকে সম্মান দিয়ে
আমরা সবাই চলি।
দুই বন্ধু মিলে টঙ্গে
পায়েস রেঁধে খাই,
সেই স্মৃতি পড়লে মনে
দুঃখে মরে যাই।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই