শিরোনাম : তুমি ই সেই
কবিতা : তুমি ই সেই
কবি : রীতা বসু
কবে তুমি আসবে আমার স্বপনের নারী,
তোমার পাওয়ার মধ্যে আমি যাবো ওগো হারি।
তুমি শান্ত, পাষাণ মুরতি সুন্দরী,
স্বপনেই তোমায় দেখি বারি বারি,
অরুণ রাগে বিকশিত হোক আমাদের ভালোবাসার মঞ্জরী।।
এসো এসো প্রিয়া মোর,প্রানে মম,গানে মম হে,
এসো নিবিড় মিলনায়তনে,
এসো অটুট প্রেম বন্ধনে,
ভালোবাসা হয়ে এসোগো আমার হৃদয় কাননে,
দেখিব কখন তোমারে ওগো আমার স্বপ্ন থেকে বাস্তবের মাটিতে।
আর যে পারিনা ওগো, এসো আমার কাছে,
ভয় হয়,যদি কোন ভুলে হারিয়ে ফেলি পাছে।

Comments
Post a Comment