তোমাকে বলছি
শিরোনাম --তোমাকে বলছি
বিভাগ --গদ্য কবিতা
কলমে --নির্মল কুমার প্রধান
তারিখ --২৮/০১/২০২০
এত রাগ, অভিমান , মিথ্যে অহমিকা
পুষে রেখে কি লাভ হয় ?
ওরা তো কোনদিন কারো
জীবনের উত্তোরণকে অভ্যর্থনা জানায় না ।
অ্যাসিড বৃষ্টি তাজমহলকে ক্ষতই করে
দাবানল ছারখার করে সবুজ সমারোহকে
পৃথিবীকে বিক্ষত করে ঝড়, সুনামিরা ।
জেনেও কেন এড়িয়ে থাকো
তৃণাপেক্ষা সুনীচ হবার সহজিয়া ভাবকে?
মেঘছোঁয়া মিনারে জোছনাকে মানায়
নির্জনতাকে পূর্ণতা দেয় রাখাল বাঁশীর সুর
দূূরকে নিকট করে একমাত্র অকৃত্রিম ভালোবাসা ।
তুমি সে পথ ধরে হাঁটো
যে পথে ক্ষণিকের নিঃশ্বাস থেমে গেলেও
সঞ্চয়ের জীর্ণ কৌটোতে অন্ততঃ কিছু থাকবে
---- এই কথাগুলো শুধু তোমাকে বলছি ।

Comments
Post a Comment