বন্দেমাতরম


 প্রজাতন্ত্র দিবস আকাশবাণী পোর্ট ব্লেয়ার আয়োজিত বিভিন্ন ভাষাভাষী কবি সম্মেলনে বাঙালি কবি হিসেবে একমাত্র আমি আমন্ত্রিত থেকে এই কবিতাটি আকাশবাণীতে পাঠ করেছিলাম।


বন্দেমাতরম 

              সামসুজ জামান 

প্রানের ভিতর আছে যে নাম, সে নাম ভারতবর্ষ।

দৈন্যতা নয়,সবার মনে জাগায় সে যে হর্ষ।

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গুজরাট থেকে আসাম।

রাজস্থান থেকে উড়িষ্যা জুড়ে ভারতবর্ষের একই নাম।

বাঙালী, বিহারী, অসমীয়া, মারাঠী, মালয়ালী, পাঞ্জাবী,

তামিল, তেলেগু, কন্নড়, মিলেই গড়ে যে সুখের চাবি।  

হিমাচল অথবা ছত্তিসগড় যাও না যে কোন প্রদেশ।

অন্তরে সুর সবারই এক, শুধু ফারাক ভাষা ও বেশ।

গেরুয়া-সাদা–সবুজ রঙের মোড়কে ভারতমাতা।

মেলে ধরেছেন সবারই মাথায় সংহতির এক ছাতা।

নদী-নালা সব ভিন্ন নামে ছুটছে সাগরপানে।

সারা দেশবাসী শিহরিত হয় ‘জন-গন-মন’ গানে।

কোথাও নাচে ময়ুরী, কোথাও কাকলীর কলতান।

কোথাও কোকিল মধুর স্বরে ভরিয়ে যে দেয় প্রাণ।

পাহাড় ডাকে আদর ক’রে, সাগর আমন্ত্রন

জানায় মধুর, জঙ্গলও তো ভরায় সবার মন। 

আকাশ এত সুনীল কোথায়, বাতাস এত উদার? 

লাঘব করে সকল কষ্ট, কমায় মনের ভার।

তোমার,ছায়ায় এলে জুড়ায় আমার সকল পরিশ্রম। 

যত প্রশংসাই করিনা তোমার, তা হয় যে বড় কম।

ভাবতে পার এ দেশ নরম, কিন্তু শত্রুর কাছে যম।

এ দেশই তো আমার মা ,তাই বলি – ‘বন্দেমাতরম’।

                --------------

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে