শিরোনাম : মূল্যবোধে ভালবাসা
কবিতা : "মূল্যবোধে ভালোবাসা"
কবি: দেবনাথ পোড়ে
ভালোবাসা থাকে মনে অতল গভীরে
কাব্যে নব রূপে ভাবনা,থাকে ভাবুকের অন্তরে।
ভালোবাসাকে ভিন্ন রূপে দেখে কয়জনে
সূক্ষ্ম মনের জগৎ,নিত্য আলোয় ভরে না নয়নে।
সময়ের স্রোত বহে যায় প্রেমকে বুঝতে
ভালোবাসা মূল্যবোধ জীবনে নতুনত্ব হয় সাঁঝেতে।
ভালোলাগা নিয়ে কেটে যায় জীবনের জন্য
বিবেক প্রধান হলে,সমাজ হয় অনন্য।
ভালোবাসা দিয়ে ভালোবাসা সূচকে নির্ণয়
প্রেম বিশ্বে কোনকিছু দিয়ে হয় কি বিনিময়!
ভালোবাসা দেয় সর্বোপরি পূজা
নিচ মন নিয়ে চলে,পায় বড়ই সাজা।
শিক্ষার আলোকে ভালোবাসা যখন প্রকাশিত
নারী কল্যাণী হয়ে জগৎ করে আলোকিত।
জীবনে ঐশ্বরিক ভাবনা দিয়ে শ্রেষ্ঠত্বের সূচনা
অন্তর্জগতে বিশ্লেষণে নিজের কাছে আলোচনা।

Comments
Post a Comment