সত্য কে কি খুঁজে পাই?


 শিরোনাম _  সত্য কে কি খুঁজে পাই?

কলমে-- মনোজ কুমার রায়

_________________________


মিথ্যের ছল চাতুরী তে ভরা এই জগত চলে, তাহলে বল দেখি ভাই, আমরা সত্যকে কি খুঁজে পাই?

সমগ্র জীবন জুড়ে রয়েছে কত পথে আঁকা ছবি?

একে একে সজ্জিত ত্যাগের ছবিগুলোর কথা কি কখন ও কি ভাবি?


মিথ্যের আশ্রয়ে  গড়েছে যারা উঁচু উঁচু মহল, বিলাসিতায় ডুবে তাঁরা করছে কোলাহল।

শান্তির প্রদীপ জ্বেলে সংস্কার মেনে চলে খড়কূটের কুড়েঘরে নেই কোন জঞ্জাল।


শোষণ শাসনে বঞ্চিত লাঞ্ছিত নর-নারীর আর্ত ধ্বনিনি শুনি।

মিথ্যের গড়া জীবনের চলাতে  বাঁধা দিতে সত্যের সুরে বেজে উঠে  ক্রন্দন ধ্বনি।


সত্য কে কি খুঁজে পাই?

মিথ্যের আড়ালে লুকিয়ে থেকে সত্য পায় নি ঠাঁই।

জগতের মোহিনী জালে আবদ্ধ গোটা দেশ।

তারই ছায়াপথে ফিরিয়ে আনতে হচ্ছে একে একে নিরুদ্দেশ।


মিথ্যের আশ্রয়ে বেড়েছে বিদ্বেষ, সত্যকে যে  টুটিটিপে করতে চায় নিঃশেষ।

বলিদানে ব্রতী হন এমন জন নেহাৎই নগন্য।

মিথ্যের সাশ্রয়ে প্রতিশোধ নিতে,হতে পারে নিকৃষ্ট জগন্য।


মিথ্যের পাহাড় গড়ে,সত্য হয় নড়বড়ে।

ভীতি সন্ত্রস্ত হয়ে হতাশায় ডুবে পাই নি রেহাই ।

মিথ্যের প্রতিশ্রুতি গড়া যেথা,সেথা,সত্যকে কি আমরা কেউ খুঁজে পাই?


মিথ্যের

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে