শিরোনাম: স্মৃতির পাতায়

 কবিতা : স্মৃতির পাতায়

  কবি : সোনালী মুখোপাধ্যায়





আজ অনেকদিন পরে অতীতে হাঁটলাম

 পিছিয়ে গেলাম কৈশোর আর যৌবনের ঠিক মাঝের দিনগুলোতে,

যখন প্রথম  অনুভূতির মালা গলায় জড়িয়ে ছিলাম , 

বুকের ভিতর অনুভবে র  গাছ টা সদ্য বড়ো হয়ে উঠছে, সবে মেলছে তার ডালপালা..

যখন ভালোবাসার কুঁড়ি গুলো একটু একটু করে পাখা মেলছিল ?

যখন ওই গাছের পাতাগুলোয় লাগছিল স্বপ্ন রঙিন ছোঁয়া...

সেদিনই প্রথম তোমায় দেখেছিলাম...

 ভালবাসার চোখে..  হাজার স্বপ্ন এঁকে তোমাকেই মনে হয়েছিল আমার জীবনের প্রথম পুরুষ।

সেদিন ই প্রথম  আমার মনের গভীরে গোপনে তোমার নামটি লিখলাম  সযতনে..

 তোমায় রাখলাম আমার হৃদয়ে র ঠিক বামপাশে ।

নাহ্...তুমি কখনো জানতে পারোনি। 

আমার মনের গভীর অনুভব এর কথা তোমাকে কখনো জানতে দি ই নি।

তখন যে তুমি অন্য ঘাটে তোমার নাও বাঁধতে ব্যস্ত।

আমার চোখের তারায় তির তির করে বয়ে চলা ভালোবাসার  নদী টা র কথা তোমার জানা ছিল না।

জানবেই বা কি করে আমি তো কখনো তোমায় বলিনি? জানতেও দিই নি...

আজ এতদিন পরেও ফিরে গেলাম সেই পথের বাঁকে, ফেলে আসা আমার ভালোবাসার নুড়ি পাথর টাকে আদর মাখানো ভালবাসায় নাড়াচাড়া করে আবার গুছিয়ে রাখলাম আমার মনের গোপন কুঠুরিতে। 

মনে মনে বললাম 

" ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি যে এখনো তোমায়..."


ওটাই যে আমার প্রাণ ভোমরা। আমার বেঁচে থাকার রসদ।

আজ ভালোবাসাহীন জীবনে আমার কাছে ওটাই চকমকি পাথর।

যার টানে মাঝে মাঝে হারিয়ে যাই সেই দিনগুলো তে।

ফেলে আসা স্মৃতির  বৃষ্টিতে সিক্ত করি নিজেকে।

আবার ফিরে আসি আমার বর্তমানে,

আবার জীবনের সন্ধানে।।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে