শিরোনাম : ডানা মেলে

 কবিতার নাম- ডানা মেলে

        কবির নাম- আশীষ খীসা 

              তারিখ-২৮।০১।২০২১






নীল আকাশে স্বাধীনভাবে ডানা মেলে
       উড়ে বেড়ায় কতো পাখি,
আমার মনে খুব ইচ্ছা ও আকাঙ্খা জাগে 
       তাদের আমার কাছাকাছি রাখি।
এতো উচ্চ স্বরে ডাকি আমি তাদের
        কিন্তু শুনেনা আমার কথা,
তারা যে এ ধরায় ইতর ও অবুঝ প্রাণি
        তাই বুঝে না আমার ব্যাথা।
আমার খুব ইচ্ছা ও স্বপ্ন জাগে মনে
       তাদের সাথে একত্রে উড়তে,
মহাশূণ্যে নীল আকাশে ভেসে ভেসে
       আমার মনের কথা বলতে।
কিন্তু হায়রে আফসোস আমিতো মানুষ
       আমার তো তাদের মত নেই ডানা,
তাই তাদের মত যে আমি উড়তে পারিনা
       যদিও বা আমার সবকিছু জানা।
যা কিছু ভাবছি আমি সবকিছু কল্পনা
       হবেনা কখনও তা বাস্তবতা, 
তবুও ভাবতে খুব ভালো লাগে আমার 
       ভাবনায় থাকি আমি নিরবতা। 
হৃদয়ের মণিকৌঠায় আল্পনা ও কল্পনায়
      আঁকছি কত অপরুপ সুন্দর ছবি,
কল্পনায় ছবি আঁকতে ভালো লাগে আমার
     আমি যে এক ক্ষুদ্র সাহিত্যিক ও কবি।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে