সাঁঝের বেলা


 ** সাঁঝের বেলা **

-----------------------------------------------

ইব্রাহিম সেখ,রাজারামপুর,মুর্শিদাবাদ (পঃব)

------------------------------------------------

জীবন সন্ধায় তুমি এসে গেছো

আবার উঠবে কি নবারুণ রবি!

হৃদয়-টা নিয়েছ বসন্তকালে

সুখ-শান্তি-ঘুম নিয়েছিলে সবি!


আবির উড়েছিল পলাশ শাখায়

কোকিল ডেকেছিল নির্জন বনে,

রাতের তারাগুলি লুকিয়েছে মুখ

চন্দ্রিমা জাগেনা আকাশের মনে।


পুড়ায়ে কিশলয়, রচিলে কানন!

ফুটন্ত প্রসূন মথিলে চরণে!

ব্যথার দাগ বুকে,আজও মিলেনি

দিবারাত্রি তুমি-এসেছ স্মরণে।


আত্মীয় স্বজন সব ত্যাগ করে

একতারার সাথে করেছি মিতালি,

বনানীর প্রান্তে, সাগরের তীরে

আজীবন গেয়েছি ব্যথার গীতালি!


সিন্ধুর ঢেউয়ে চাঁদনি ডুবেছে

তরঙ্গে ভেঙেছে হৃদয়ের তীর,

মরুভূমির মাঝে ক্যাকটাস কাঁটা

তৃষিত রসনায় ঝরে নাই নীর!


তবু তুমি এসেছ সাঁঝের বেলায়--

সে কি কৌতুক, হয় তো ছলনা!

ভাঙা হাটে আজও,বসে আছি একা

জীর্ণ ঘরখানা -- পূর্ণ হলনা!

------------------------------------------

রচনাকাল (৯ ই মাঘ ১৪২৭ সাল)

Comments

Post a Comment

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে