শিরোনাম: প্রভু ধন্য তুমি আজ
কবিতা : প্রভু ধন্য তুমি আজ
কবি : নীল পঙ্কজ
গাঢ় ঘন অন্ধকার
ঘিরে আছে চার পাশ ।
আলো তুমিও কি আমায় করুণার পাত্র ভাব !
হ্যাঁ , তোমার কাছে শুধু মাত্র তোমার কাছেই প্রার্থনা রাখি আমার রৌদ্রোজ্জ্বল শুভদিন।
অনেক হেঁটেছি পথ
দেখিনি এত আঁধার ।
দুর্ভেদ্য নিস্তব্ধ নীল
জীবনের মৃত্যু ডাকে ।
ভেঙে দাও সব বাঁধ
ধরো এসে এই হাত ।
ছড়িয়ে দি শুদ্ধ আলো
সকলের হোক ভালো ।
দেখো অন্ধকার হাসে
রাগে অপমানে হাসে
সরে যাচ্ছে পায়ের তলার মাটি সর্বনাশ !
হাসতে হাসতে কান্না
কাঁদতে কাঁদতে হাসি ।
প্রভু ধন্য তুমি আজ
শস্য শ্যামলা ধরনী ।
শ্যামনগর
22/08/2020

অসাধারণ কবিতা
ReplyDelete