শিরোনাম: প্রভু ধন্য তুমি আজ

 কবিতা : প্রভু ধন‍্য তুমি আজ

 কবি : নীল পঙ্কজ





গাঢ় ঘন অন্ধকার 

ঘিরে আছে চার পাশ ।

আলো তুমিও কি আমায় করুণার পাত্র ভাব !

হ‍্যাঁ , তোমার কাছে শুধু মাত্র তোমার কাছেই প্রার্থনা রাখি আমার রৌদ্রোজ্জ্বল শুভদিন।


অনেক হেঁটেছি পথ

দেখিনি এত আঁধার ।

দুর্ভেদ‍্য নিস্তব্ধ নীল

জীবনের মৃত‍্যু ডাকে ।

ভেঙে দাও সব বাঁধ

ধরো এসে এই হাত ।

ছড়িয়ে দি শুদ্ধ আলো

সকলের হোক  ভালো ।


দেখো অন্ধকার হাসে 

রাগে অপমানে হাসে

সরে যাচ্ছে পায়ের তলার মাটি সর্বনাশ !

হাসতে হাসতে কান্না

কাঁদতে কাঁদতে হাসি ।

প্রভু ধন‍্য তুমি আজ 

শস‍্য শ‍্যামলা ধরনী ।


শ‍্যামনগর

22/08/2020

Comments

Post a Comment

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে