কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন
আজ বিখ্যাত বৈজ্ঞানিক চার্লস ডারউইনের জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য 🏵🙏🏵🙏🏵🙏 কবিতা দ্বীপে দ্বীপে ডারউইন কলমে ডঃ রমলা মুখার্জী পৃথিবী জুড়াতে নেমেছিল কবে অবিরাম বারিধারা... ধরার আধারে জলরাশি ঘন নেই তো প্রাণের সাড়া। প্রকৃতি কখন অলস খেয়ালে জড় অনুদের জুড়ে সাগর-সলিলে সজীব গড়েছে রসদও দিয়েছে ভরে। ক্ষুদ্র ক্রমশ হয়েছে বৃহৎ বিবর্তনের পথে- বানরজাতির পথটি ধরেই মানুষ দুপায়ে হাঁটে। একথা তখন কেউ ভাবেনি তো ভেবেছে অলৌকিক ! প্রথম সত্য পৌঁছে দিলেন সে এক বৈজ্ঞানিক। চার্লস ডারউইন নামটি তাঁহার বিরাট প্রকৃতিবিদ- দ্বীপে দ্বীপে ঘুরে, খুঁজে খুঁজে ফেরে পশু, পাখি, নানা কীট। অমিলের মাঝে মিলটি মিলল গ্যালাপেগাস দ্বীপে- বস্তা-পচা সৃষ্টিতত্ত্বের ভিতটি গেল কেঁপে। জীবন-যুদ্ধে জয়ী হবে যারা তারাই রহিবে টিকে, "ওরিজিন অফ স্পিসিসে" সেকথা গেলেন তিনি লিখে। প্রজাতি সৃষ্টি রহস্যটির সঠিক সে সমাধান, ভুলের শেষে আলোয় ভেসে সত্যের সন্ধান। বৈঁচী, হুগলী, পিন 712134

Comments
Post a Comment