গল্প এবং
🙍
🌇লেখনী: গল্প এবং 🌇
🎪কলমে : শ্রী অভিষেক অধিকারী🎪
গল্প এর আড়ালে ঘটে চলে শোণিত ঈর্ষা
মানুষের আদিম প্রবৃত্তির গল্পকাহিনী
খুঁজে বেড়ায় কোন উন্নত সভ্যতাকে।
যে সভ্যতার শোণিত স্পৃহা প্রবল।
সিগারেটের ছাই দেখে মানব প্রকৃতির
বিশ্লেষণ করে চলা সভ্যতা
ঢাকতে পারেনা তার শোণিত প্রীতিকে।
গল্পের উপচেতনা বিকাশের উপযুক্ত ক্ষেত্র।
আদিম প্রবৃত্তি খাবার খোঁজে।
একটা চিহ্নিত সভ্যতাও খাবার খুঁজে
বেড়ায়।
অপরাধের সামাজিকীকরণেই তার উল্লাশ।
জমি থেকে রক্ত টেনে বের করেও
তৃপ্ত হয় না আধুনিক সভ্যতার পিপাসা।
তবুও সে উন্নত,
কারণ আদিম প্রবৃত্তির গল্পকাহিনী
বলতে তাকেই বেশি প্রয়োজন।
কল্যাণী
16/10/2020

Comments
Post a Comment