শিরোনাম : পূর্ণিমার চাঁদ

 

     শিরোনাম :পূর্ণিমার চাঁদ

            কলমে: সুভাষচন্দ্র ঘোষ

                    তাং- 30/01/2021


    

     



 সুন্দর এ রাতে গাছগাছালির ফাঁকে
      উঁকি মারে বগি থালার মত বড় চাঁদ,
      সোনালী মনে কত নূতন ছবি আঁকে
      ইশারায় ডাকে মায়াবী জ্যোৎস্নার ফাঁদ।
      উড়ে যেতে মন চাই দূর দিগন্তের পানে
      হংস বলাকার মত মেলে দিয়ে ডানা ,
      হারিয়ে যেতে মন চাই জোয়ারের টানে
      ছুঁড়ে ফেলে দিয়ে যত বাধা বিপত্তি মানা।
      বুকের মাঝে হাজার শ্রাবণের ধারাপাত
      অঝোরে ঝরে পরে রূপালী রঙিন আলো,
      স্বপ্নের মায়াজাল বুনে কাটে বিনিদ্র রাত
       সব ফেলে শুধু তোমাকেই লাগে ভালো।
       রূপো ঢালা মসৃণ আলো ছড়ায় আকাশে
       খোলা পাতায় কবিতা লেখে প্রকৃতি কবি,
       বুনোফুলের মাতাল গন্ধ আমোদিত বাতাসে
       তোমার মুখে দেখি ঐ পূর্ণিমা চাঁদের ছবি।
                    ****************

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে