শিরোনাম : শান্তরূপময়তা

 কবিতা : শান্তরূপময়তা 

কবি : তাপস কুমার বেরা , শ্রীবরা , পশ্চিম মেদিনীপুর |



ওগো শান্ত নীরব মূরতি !

নির্বাক অস্তিত্ব দিয়ে তুমি 

রেখে যাও কোন কথা ?

যা চাও তুমি হৃদয়ের 

উদগ্র প্রান্ত হতে , 

যেন বিগত শত জীবনের সঙ্গীত 

না হয় বলা |

নিত্য আসা ভিন অজুহা রেখে 

নিঃশব্দ বিস্ময়ে আমি 

কবিত্বময় ধ্যান নিমগ্নতা দেখে |

সহজাত মনস্তাত্বিক বাধা - 

যা দেয় না সহজ কথা 

সহজে বলতে |

 সবার মাঝে থেকেও 

লক্ষ লক্ষ আমরা 

নির্মমভাবে একা তবু 

এখানে ওখানে সর্বত্র 

ছড়িয়ে ছিটিয়ে |

শান্তরূপময়তায় 

তোমার নৈকট্য অনুভূত সদা 

আমার হৃদয়ে |

বাক্যের আড়ষ্টতায় 

অভীপ্সিত বাক্য নির্বাক আজও ,

যেন দুই অস্তিত্ব মাঝে 

অনাকাঙ্খিত সমুদ্র বিরাজে |

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে