শিরোনাম: স্বপ্ন


 




    কবিতা : স্বপ্ন 

    কলমে : বনবিহারী কুমার 


মনের গভীরে অনেক স্বপ্ন

            দেখি দিবারাত্রি ,

 একদিন না একদিন 

              স্বপ্ন হবে সত্যি ।

ঘুমের ভোরে স্বপ্নগুলি 

       ভিড়করে সব  তাড়াতাড়ি,

চেয়ে দেখি নয়ন জুড়ে 

            স্বপ্নগুলি হারিয়ে গেছে ।

চলার পথে অনেক স্বপ্ন

         ডানা মেলে যৌবনে ।

তোমার প্রেমের স্বপ্ন নেশা 

          একলা হলে কুড়ে মনে  ।

মনে ছিল অনেক স্বপ্ন 

           ভোরের স্বপ্ন সত্যি হবে ।

একদিন আমি মুছিয়ে দেব 

              কান্না মায়ের  হৃদয় থেকে 

 এই বাসনা পূরণ হলে 

           স্বপ্ন আমার পূর্ণ হবে ।

লড়াই করে চলছি আমি 

              মানুষ হবার স্বপ্ন দেখি ।

 বাস্তব যে কাঁটায় ভরা 

              গোলাপ তুলতে দিশাহারা ।

শিশু মনের স্বপ্নগুলি 

          মাঝ সমুদ্রে ভাসে তরি 

 যৌবনের স্বপ্নগুলি 

            আশায় চাষা মরে ।

যৌবনের শক্তি হারিয়ে গেলে 

            স্বপ্নগুলি হাওয়ায় ভাসে ,

 এইভাবে একদিন স্বপ্নগুলি

              হারিয়ে যাবে তারার দেশে ।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে