শিরোনাম : যদি আমি
কবিতা: যদি আমি
কবি : সুদীপ্তা মন্ডল
যদি আমি পাখি হতাম-
তুমি কি আমায় খাঁচায় বন্দী রেখে পোষ মানাতে?
নাকি উড়িয়ে দিতে অসীম নীল দীগন্তে?
তুমি যদি পাখি হতে
তবে আমি বৃক্ষ হতাম।
যে বৃক্ষে তুমি বাঁধতে বাসা,
সারা আকাশ চষে ক্লান্ত হয়ে
ফিরতে তুমি আমার কাছে
নিতাম তোমার ক্লান্তি যত,
দিতাম তোমায় শান্তিপূর্ণ ভালোবাসা।।
যদি আমি মাছ হতাম-
তুমি কি আমায় অ্যাকোরিয়ামে রেখে খাবার জোগাতে?
নাকি গভীর সমুদ্রে ঢেউয়ের সাথে আমায় ভাসিয়ে দিতে?
তুমি যদি মাছ হতে
আমি তবে ঢেউ হতাম।
সমুদ্রের অতলে নিয়ে যেতাম তোমায় ভাসিয়ে।
আনন্দেতে ভাসতে তুমি আমার সাথেই গা এলিয়ে।
তখন তোমায় দিতাম আমি
আনন্দে ভরা ভালোবাসার খনি।।
যদি আমি গোলাপ হতাম-
তুমি কি আমায় তুলে এনে ফুলদানিতে সাজিয়ে রাখতে?
নাকি আরও ফুল ফোটার আশায় সযত্নে গাছটিকে বাড়িয়ে তুলতে?
যদি তুমি গোলাপ হতে
আমি তবে তোমার কাঁটা হতাম।
তোমাকে তুলতে কেউ হাত বাড়ালে
তার হাতে ফুটে দিতাম তাকে ব্যাথা।
তোমায় দিতাম নিরাপত্তার ভালোবাসা।।
সুদীপ্তা মণ্ডল

Comments
Post a Comment