Skip to main content
কবিতা : আগুন ফাগুন
কবিতা আগুন ফাগুন
কলমে ডঃ রমলা মুখার্জী
ফাগুন মানে শুকনো পাতা ঝরা
শব্দে তারি মন যে কেমন করা........
ফাগুন মানে মিষ্টি দখিন হাওয়া -
কৃষ্ণকলির উড়োচিঠিখানি পাওয়া ।
ফাগুন মানে মুছে যাওয়া কুয়াশা
আধো স্বরে ভালোবাসার ভাষা।
ফাগুন মানে শিমূল পলাশে রাঙা,
অনুরাগ-রাগে সব অভিমান ভাঙা
ফাগুন মানে প্রকৃতি মানবে দোল-
হৃদয়ে হোলীর রঙিন হিল্লোল....
ফাগুন মানে হাল্কা শীতের চাদর,
শরীর মনে প্রথম প্রেমের আদর।
ফাগুন মানে অঙ্গে খুশির দোলা-
দ্বৈত - প্রাণের একসাথে পথ চলা।
ফাগুন মানে আগুন নিয়ে খেলা-
শুরু থেকে শেষ ভ্যালেনটাইন বেলা।
ডঃ রমলা মুখার্জী, বৈঁচী, বিবেকানন্দ পল্লী, হুগলি ৭১২১৩৪
অজস্র ধন্যবাদ আলোর ঠিকানা পরিবারের পরিচালকের।
ReplyDelete