কবিতা : আগুন ফাগুন




 

কবিতা    আগুন ফাগুন  

কলমে     ডঃ রমলা মুখার্জী 


ফাগুন মানে শুকনো পাতা ঝরা
শব্দে তারি মন যে কেমন করা........ 
ফাগুন মানে মিষ্টি দখিন হাওয়া - 
কৃষ্ণকলির উড়োচিঠিখানি পাওয়া ।
ফাগুন মানে মুছে যাওয়া কুয়াশা
আধো স্বরে ভালোবাসার ভাষা।
ফাগুন মানে শিমূল পলাশে রাঙা, 
অনুরাগ-রাগে সব অভিমান ভাঙা
ফাগুন মানে প্রকৃতি মানবে দোল-
হৃদয়ে হোলীর রঙিন হিল্লোল.... 
ফাগুন মানে হাল্কা শীতের চাদর, 
শরীর মনে প্রথম প্রেমের আদর।
ফাগুন মানে অঙ্গে খুশির দোলা-
দ্বৈত - প্রাণের একসাথে পথ চলা।
ফাগুন মানে আগুন নিয়ে খেলা-
শুরু থেকে শেষ ভ্যালেনটাইন বেলা।
ডঃ রমলা মুখার্জী, বৈঁচী, বিবেকানন্দ পল্লী, হুগলি ৭১২১৩৪


Comments

  1. অজস্র ধন্যবাদ আলোর ঠিকানা পরিবারের পরিচালকের।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে