কবিতা : আহ্বান জানালাম

 




কবিতা : আহ্বান জানালাম

  কবি :  মনোজ কুমার রথ

   _____________________


   একটা গোলাপ দিলাম,
   প্রেম নয়-
   বিদ্রোহের প্রতীক রূপে ধরো;
   বুকের মাঝখানে ধরে রেখো 
   এমনই আরও অজস্র রক্ত গোলাপ l
   ক্ষমতা দখলের লড়াই, 
   আকাশে বাতাসে ইস্তেহার ভাসে 
   ঝাঁঝালো গন্ধের মতো; 
   প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাচ্ছে 
                   একচিলতে চামড়া ওঠা উঠোন!
   যেভাবে ভেসেছে বহু ব-হু-বা-র...l
   কেউ কথা রাখেনি,
   এ'রকম প্রতিশ্রুতিরা কেউ কথা রাখে না কখনও;
   প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে 
   বয়স পে'রিয়ে যায় স্নাতকোত্তরের,
   একাত্তরের বাবার থেমে যায় জীবন,
   শুকিয়ে কাঠ গর্ভধারিণীর সাতষট্টি বছরের চোখ !  
  ওরা উঠে- নামে,
  আসে যায়...
  ঠেলতে ঠেলতে নিয়ে যায় খাদের কিনারায়;
  সিঁড়ির প্রায় শেষ ধাপের কাছে গিয়েও 
  অচৈতন্য জনতা!
  ওরা ঠেলছে...
  
  এবার জাগো,
  তাকিয়ে দেখো রক্ত গোলাপ; 
  প্রেম নয়,
  বিদ্রোহী হতে আহ্বান জানালাম l 
                                  ***   ***
                                    ম.কু.র.  (07-02-2021)

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে