কবিতা : তোমার জন্য


 


আলোর ঠিকানা। 


শিরোনাম -তোমার  জন্য 

কলম-রীতা বসু। 

***********************
অনেক  শক্ত  হয়েছ তুমি, 
  আরও শক্ত  হওয়া চাই -
যাতে  সবাই  তোমাকে  আমরা 
  মনে প্রাণে ভয় পাই।
তোমার  নরম রূপ  দেখে ছি  সবাই, 
এবার  কঠিন  রূপ দেখবো,
   মৌচাক যখন  হূল  ফোটায়
তীব্রতার জ্বালা  অনুভব  করবো।
অনেকে ই  নিয়ে গেছে  নানা সুযোগ, 
    অনেক  করেছি  অভিনয়, 
এবার  তুমি  সবকিছুর  উপরে উঠে, 
    সবাই কে  দেখাও শুধু  ভয়।
শেষ  জীবনে  জেগে  উঠেছো,
  আমি  শেষ হয়ে  যাবো শীঘ্র, 
থাকবেনা  আমার  এতটুকু  কষ্ট, 
   কোন জ্বালা  হবেনা  তীব্র। 
সমাপ্ত 
******

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে