কবিতা : আমার ভারতবর্ষ




আলোর ঠিকানা

বিভাগ -কবিতা


শিরোনাম -আমার  ভারত বর্ষ

কলম-রীতা বসু


***************************;
আমি  ভারত বাসী, গর্বিত এক  ভারত বাসী, 
একশো পঞ্চাশ কোটির  ওপর  আমরা  সবাই  একই দেশের  অধিবাসী। 
উত্তরে হিমালয়  থেকে  দক্ষিণে কন্যাকুমারী,
আমার  এই পবিত্র দেশ, আমি  দেশমাতৃকার  চরণ চুমি।
বনজঙ্গল, পাহাড় -পর্বত,কত নদনদী  আর মরুভূমি, 
এক জীবনে  দেখা  শেষ  হবেনা,এমনই  আমার  মাতৃভূমি। 
আধ্যাত্মিকতার পীঠস্থান এই  দেশ,না আছে  সংশয়, 
কত কবি, কত শিল্পী  বন্দনা গেয়ে  এদেশ করে ছে জয়।
শএুপক্ষকে ভয় করিনা, দিতে পারি  সঠিক  জবাব, 
নেই  সঙ্কোচ, নেই  লজ্জা, নেই  মোটেই  সাহসের  অভাব।
এদেশ আমার, এদেশ তোমার, 
এদেশকে  আমরা  ভালোবাসি,
"জননী জন্ম ভূমিশচ স্বর্গাদপি গরীয়সী। "



 

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে