শিরোনাম : রেশমী সুতোর যাদু

 

পরিচয়: ভাল নাম যুথিকা তরফদার, পেশায় ডাক্তার নেশায় সাহিত্য সাধিকা, বিভিন্ন সাহিত্য বাসরে অংশগ্রহণ করেছেন, প্রকাশিত হয়েছে বহু লেখা। পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়, পেয়েছেন সাহিত্য চর্চার জন্য বহু সন্মান 

কবিতা : রেশমী সুতোর যাদু

কবি : জুঁই 

রেশমী সূতোয় বাঁধলাম

আজ সব ব্যথাকথা

এক সন্মোহনী যাদুতে


শব্দ কল্প দ্রুম সাজালো

জ্যোৎস্না নগর

মুগ্ধতার তোলপাড়ে এবার

আছড়ে পড়ছে শশীকলা

তখনি একটা কালবৈশাখি মেঘ

ঘিরে ধরলো জ্যোৎস্না বলয়

ভীষন প্রশ্রয়ে ঝলসে উঠল

দামিনীর খেলাঘর

দুরন্ত মুগ্ধতায় নেমে আসল

দ্রিম দ্রিম গানের কলি

চুমুর আদর খসে পড়ল

অন্ধকার বলয় ভেদ করে,

এক অজানা আমির জন্ম হলো

উপন্যাসের চিত্রলেখায়।


জুঁই

হালিশহর

২৯/১/২১



Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে