কবিতা : স্মার্ট-মা কে



 

কবিতা —স্মার্ট-মা কে 

কলমে —সুশান্ত পাড়ুই 

রচনা কাল —১৬/০২/২০২১ 

------------------------//-------------------------
ও বাগদেবী দুঃখ খুব-ই
বলো কেমন ধাঁধা
বাবা ও মা, মাস্টারমশাই 
বলছে গরু গাধা।
অংক টা তো দারুণ কড়া
ইতিহাসের সাল
বিজ্ঞান আর বাংলা ভূগোল
ইংলিশ টাও কাল।
সরস্বতী স্মার্ট মা অতি
দাও না মাথায় পুরে
মার বকুনি আর খাবো না 
বেড়াই ঘুরে ঘুরে।
পড়াশোনা আর সয় না
বই-খাতা মুখ গোঁজা
দাও মা করে সব সাবজেক্ট  
জলের মতো সোজা।
তার চে' বরং দাও স্মার্টফোন
দারুণ তা'লে হয় 
গোবর-গনেশ আর হব না
হব মা স্মার্টবয়।
----------------------------//---------------------------
                   🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻


Comments

Popular posts from this blog

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন