কবিতা : পরাশ্রয়ী


 


             কবিতা :   "পরাশ্রয়ী"

                কবি : -- অরবিন্দ সরকার

                         বহরমপুর, মুর্শিদাবাদ


কবিতা, বনিতা,লতা 
বিনাশ্রয়ম্ ন তিষ্ঠন্তি!
 বনিতা শিশু কালে, মায়ের কোলে,
যুবতী রূপে পতির সান্নিধ্যে,বৃদ্ধাবস্হায় পুত্রের।
লতার আশ্রয় ডালপালা, তেমনি
কবিতা তার আশ্রয়,কল্পনায়,স্বপ্নমিশ্রিত বাস্তবে!
তষ্করের আশ্রয় গৃহস্থ,
রাজার আশ্রয় প্রজা!
শিষ্য বিনা গুরু, পরীক্ষা বিনা ছাত্র-,রোগী ছাড়া ডাক্তার,
আসামী বিনা মোক্তার।
লড়াই ছাড়া স্বাধীনতা,
ভিক্ষা ছাড়া জীবিকা!
সৃষ্টি বিনা ধ্বংস!
জল ছাড়া জীবন,
বাহু বিনা আলিঙ্গন।
সুদ বিনা টাকা,
শুন্য ছাড়া ফাঁকা।
শুরু দিয়ে সমাপ্তি!
বলি পেয়ে শহীদ,
নালিসের সমাধা বিচার-
অত্যাচার,অনাচারে ঘুস
পতি পত্নী যুগ'ল, স্হান,কাল,পাত্র - ভূগোল!
নাটক নট- নটী ,
খাদানের দানে দলনেতা।
মুখ আছে তাই লাগাম,
মন্ত্রীর প্রবেশ আছে! আছে প্রস্থান! অত্যাচারের সীমা থাকে--
কালের যবনিকাপাত।।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে