কবিতা : অ্যালেন কাকা


 


কবিতা —অ্যালেন কাকা

কলমে —সুশান্ত পাড়ুই

রচনা কাল —০৩/০২/২০২১

-----------------------//---------------------
হরেন কাকা চলেন বাঁকা
চড়েন ভাঙা গাড়ি
সকাল সাঁঝেই মাঝে মাঝেই 
টেপেন নিজের নাড়ি ।
ওঠেন ভোরে হাঁকেন জোরে
 খানিক বাদে বাদে
 পান চিবিয়ে গান টি ধরেন 
সটান গিয়ে ছাদে।
করেন খেলা দুপুর বেলা 
বিকেলে খান ফল 
ভাত গুলে খান রাত হলে খুব 
চিবিয়ে যে খান জল।
সাজেন রাজা খোঁজেন রানি 
রাঁধেন কাবাব কোর্মা 
রেগে-মেগেই থেকে থেকেই 
বউকে ডাকেন বৌমা।
হাসেন কাঁদেন নাচেন তা থৈ 
 আঁটেন ফিকির-ফন্দি 
ঘাস বেটে খান পাশ করা এক 
তিনি তো রাজবদ্যি ।
হাঁচেন কাশেন নস্যি মাখেন 
হাত-পা ছোঁড়েন টেনে
 চা-পান খেতে জাপান যাবেন 
শোবেন সিয়াচেনে।
কল্কে টেনে চুলকে টিকি
সাজেন মদনমোহন 
তিলক কেটে পালক দিয়ে 
লেখেন রামায়ণ।
নাস্তা নাবুদ আস্তা ছাড়া 
বাড়ির ছেলে বুড়ো
 বলেন ওঝা সরসে পোড়ান 
ছড়ান ধূপের গুড়ো ।
ঝটকা ভাঙে মটকা গরম 
নরম কাদা মাখে
 কে বলে কে বলুক দেখি 
তার কাটা ম্যান তাকে?
খানিক পরে প্যানিক ছড়ায় 
হরেন কাকা বলেন :
কে বলেছে সে নাকি এক 
অন্য গ্রহের অ্যালেন ।
-----------------------//---------------------
            🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে