কবিতা : হৃদয় জুড়ে আছ


 

শিরোনাম : হৃদয় জুড়ে আছ

কবি: মনোজ কুমার রায় 

___________________________________


তুমি হৃদয় জুড়ে বেঁচে আছ আমার সুখের নীড়ে,কেউ যদি তোমায় না ছেড়ে, তুমি ছড়িয়ে দাও মোর ভালবাসার প্রতিধ্বনি বিশ্বজুড়ে।


আমি তো বসে আছি বাঁধন খুলে, তোমার মুক্ত ছায়ার তরুতলে হৃদয় জুড়ে হেলে দুলে, কোন কাননে ফুল ফুটালে দেখতে যাব রাই জাগো?


তোমার গড়া জীবন ছড়া শুনি ঐ বৃষ্টি ভেজা রাতে,শুনে শুনে মন ভরে যায় কেউ মোরে ডেকে প্রাতে?আশার ফুল ফুটবে এবার থাক আমার সাথে।


তোমার নিক্কন ধ্বনি শুনে ঐ ভোরের আকাশ গুনে, প্রাণ ফিরে পায় নাচের তালে উদাস মনে পাগল হলে তাই তো হৃদয় জুড়ে আছ তুমি  প্রতিক্ষণে।



রচনা

মনোজ কুমার রায়

 কাল

১০/০২/২১

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে