কবিতা : ভাষা দিবস



বিভাগ -কবিতা। 



শিরোনাম -ভাষা  দিবস

কলম-রীতা বসু।

*********************
১৯৪৭ সালে দেশ দু’টুকরো হল, 
তার পাঁচ বছরপরে, 
জেগে উঠল হূ হূ  করে, 
এক বিরাট আন্দোলন, 
অন্য  কোন ভাষা নয়, চাই বাংলার জাগরণ। 
বাংলা  হবে  মাতৃভাষা, বাংলা ই হবে  স্বপ্ন, 
সরকারের  অত্যাচারদিয়ে  গেলনা তাকে  আটকানো। 
১৯৫২ সালের  ২১শে ফেব্রুয়ারী
ঢাকা  বিশ্ববিদ্যালয়থেকে, 
আন্দোলন গেল  ছড়িয়ে, 
সমগ্র  বাংলাদেশের বুকে, 
আবদুল বরকত, আবদুল সালাম,
আবদুল রেজাক, শামিউর রহমান। 
পুলিশের গুলিতে সব  হল নিহত, 
কিন্তু  বন্ধ করা  গেলনা তাদের ব্রত। 
নিষঠুর শাসকের তান্ডব  ও ঔদ্ধত্য 
পারলোনা থামাতে তাদের  আনুগত্য, 
বাংলা  যে  মা তাদের, তাই তো তারা মানে, 
বাংলা কে মাতৃভাষা  বলেই তারা  জানে, 
অবশেষে ইউনিসকোর  ঘোষণা য়  জিত হল  বাংলা র, 
২১শে ফেব্রুয়ারী পূজা পেল, ভাষা  দিবস হল  নাম তার।


Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে