কবিতা : ভাষা দিবস


১২/০২/২০২১



কবিতা : "ভাষা দিবস" 

 কবি : অরবিন্দ সরকার ,             বহরমপুর,মুর্শিদাবাদ


ভিনদেশী নবাব তার ফরমান ,
আমার মুখের ভাষা হবে তোমাদের ভাষা !আদব কায়দা আইনকানুন সমান।
এর অন্যথা হ'লে - চাপাবো শূলে ,মারকাট ভাষায় চলবে দেশ ধর্মমূলে।
" খোকন সোনা চাঁদের কণা " এ গান গেয়ে মা ঘুম পাড়ায় তার ছানা।
নবাবের নির্দেশ এ ভাষায় ঘুম পাড়ানো মানা !
ক্ষেতে খামারে চাষী গান গায় আপন খেয়ালে,
মা শিশুকে স্তন দেয় বাছাধন ব'লে!
মায়ের কোল থেকে শিশু কেড়ে,
তারে ফেলে দি'ল জলে।
আদালতের ভাষা আইন ঘিরে,
হংস মিথুন গাইছে গান পদ্মা মেঘনার তীরে!
উথাল- পাথাল পূর্বদিকে,পশ্চিমের তর্জনী ঘিরে।
কয়েকটি কিশোর দামাল নিয়মের বেড়া ভেঙে নামলো রাস্তায়। 
যে ভাষায় মা বলে ডেকে জন্ম নিয়েছি , আমরা বলবো সেই ভাষায়।
সঙ্গে সঙ্গে পশ্চিমের বন্দুকের গুলি,পূবের আকাশে বারুদের গন্ধ তুলি ,ভাষার সলতেতে দিলো আগুন,লাল হলো  পূবদিক, খেলছে হোলি পশ্চিম ,নেমে এলো রক্তরাঙা ফাগুন।
উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি ,পশ্চিমের সঙ্গে ভাষার লড়াইয়ে আড়ি, যুদ্ধ জারী।
 পশ্চিমের গুলিতে রফিক, সালেম, বরকত, জাব্বার লুটিয়ে পড়লো পূবের ভূমিতলে,
জনজীবন স্তব্ধ , তার লেলিহান শিখা আনাচে কানাচে ঘৃনাভরে পশ্চিমের " মারকাট" ভাষা দি'ল তুলে।
শহীদের শপথের বানী ,অন্যভাষা নাহি মানি,
আ মরি বাংলা ভাষা,আজ "বিশ্বের ভাষা দিবস" বর্গিদের হানি।
 

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে