কবিতা:" ইতিহাসের পাতা থেকে "


 


কবিতা : "ইতিহাসের পাতা থেকে"

কবি :   অরবিন্দ সরকার

স্থান : বহরমপুর, মুর্শিদাবাদ।

          

       


পলাশির যুদ্ধে হার , মীরজাফরের অবিচার,
মসনদের তরে কে - কার?
খাল কেটে কুমির (ইংরেজ )নিয়ে এলো,
হাতের পুতুল নবাব হ'লো,
বেইমান শব্দটি অভিধানে জুড়লো মীরজাফর।
সিরাজকে ধরিয়ে দেয় দানসা ফকির!  মীরজাফর পুত্র মীরনের নির্দেশে মহম্মদ- ই- বেগ হত্যা ক'রে ঘোড়ার পিঠে ঘোরায় শহর।
মসনদের লালসায়,ভারত বিক্রি ইংরেজ খাতায়, উঠলো নবাবের নামাবলীর চাদর।
সিরাজ রইলো খোসবাগে, দাদুর সমাধির পার্শ্বে শায়িত চিরনিদ্রায় ঘুম অকাতর।
লুৎফুন্নেসা যত্ন ক'রে সমাদরে,
তার প্রাণনাথের সমাধি পরে,
শেষে শায়িত সিরাজের পদতলে , যেন স্বপ্নের আকর।
মীরজাফর জাফরাগঞ্জের প্রাসাদে,কুষ্ঠরোগে মন বিষাদে,
নিমকহারাম দেউড়িতে তার কবর।
হারালো নবাবী মসনদ, ইতিহাসের পাতায়, সাহিত্যের খাতায় রইলো নাম তার শাপেবর!
বিশ্বাস ঘাতক,বেইমান মানে মীরজাফর! পর্যটকদের মনে,বিষাদ আনে মীরজাফরের কবরে জুতো মেরে সফল করে সফর।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে