শিরোনাম : বল না পৃথিবী


     কবিতা : বল না পৃথিবী?

               কবি :    হান্নান বিশ্বাস 




গদ্য ছড়ানো পৃথিবীতে কবিতার অক্ষর
গোছানোর বৃথা চেষ্টা আমার। 
কবরের কান্না থামানোর আশায়,
উঠোনের খেজুর গাছটিকে রোজ কাঁদায়।
ব্যঙ তো বৃষ্টি হলেই কাঁদে;
এতে কোনো দোষ নেই আমার।
ফুল তো কষ্ট পেলেও
কাঁদে নি কোনো দিন,মনে হয়।  
কোকিল বসন্তের খোঁজে ব্যর্থ বলে 
 কাকেরা চালিয়ে নেয়।
তাহলে কি শামুকও লুকিয়ে থাকে
আমারই ভয়ে? বল না পৃথিবী?
এলোমেলো অক্ষরের মালায়
      কবিতারা সাজবে তো? 
          বল না পৃথিবী?

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে