কবিতা : অভিমানের সুদূর



  কবিতা : অভিমানের সুদূর

  কলমে: ডঃ রমলা মুখার্জী





তুমি যেদিন বৃষ্টি হয়ে ঝরবে পাথর বুকে,
সেদিন আমার কষ্ট-কাঁটায় ফুল ফুটবে সুখে।
বিরহের অসহ ব্যথায় থাকবো এলোচুলে..
তুমি এলে বাঁধবো বেণী সব অভিমান ভুলে ।
ভালোবাসার আকাশ হয়ে ঘিরবে শাড়ির নীলে-
মন-ময়ূরী নাচবে সুখে হৃদয়-মঞ্জিলে।
নদীর বুকে জোয়ার হয়ে রক্তে আনবে বান....
আবার আমি নতুন সুরে বাঁধবো নতুন তান।
এখন তোমার মনের মাঝে পাহাড় অভিমান.....
ঝর্ণা হয়ে ঝরবে যখন নিশীথ আঁধার ম্লান।
অভিমানের গহন ঠেলে আসবে প্রেমের বন্যা....
রূপ সাগরে ডুব সাঁতারে মুছবো দুজন কান্না।
কান্না শেষে ভালোবেসে বাঁধবো দুজন ঘর-
এসো মম প্রিয়তম আর কোরো না পর।
দাও শান্তি, যা কিছু ভ্রান্তি করো ওগো মাপ-
অভিমান জমে ক্রমে বাড়ছে মনস্তাপ।
মনের খবর পেয়ে তুমি এলে অবশেষে -
শেষ মাঘের হিমেল হাওয়ায় অভিমানেরা ভাসে।
ভাসতে ভাসতে অভিমান যায় দূর সুদূর...
তোমার গানে বইল প্রাণে বিগত প্রেমের সুর।

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে