কবিতা শিরোনাম : পুস্তিকা
কবিতা : পুস্তিকা
কবি : খাদিজা আহমেদ "সন্ধ্যেচূড়া"
-------------------
নীলু বলছি....
অবিশ্বাস্য যাতনার পূর্ণ চন্দ্রিমার স্পন্দন হতে!
হ্যাঁ আমি নীলু বলছি।
জানিস....
তুই যে নীলুর না বলা গল্প কথার,
বিন্দু বিন্দু জীবনালেখ্যের সখ্যতা?
দীর্ঘ রাতের রূপালী চাঁদের,
কুড়িয়ে তোলা দগ্ধ শ্বাসের,
প্রেম ঝরা স্নিগ্ধতা।
হ্যাঁ নীলু বলছি....
তুই যে তারি বিড়বিড় করা রম্যের,
ডাহুকী ছোঁয়ার মোহমায়া।
পরিপক্ব অনুভবের বিশ্বস্ত সায়েহ্নের
প্রাণচঞ্চল সজীবতা।
তারি নিষিদ্ধ নগরীর বিস্তৃত উপন্যাসের,
নৈসর্গিক মননশীলতা।
জানিস.....
তুই যে তারি অস্তরাগের লজ্জাবনত প্রতিশ্রুতি।
দীঘল কালো খসখসে কুন্তলের সুশোভিত উত্তাপ।
সুখ স্নানের টপাটপ শিউলির,
শৈল্পিক আদি সুভাস।
দূর্দান্ত মমতাবোধর পূর্ণ একতা।
কম্পিত মেঘনার অবলুপ্ত প্রত্যয়।
জানিস......
তুই যে হাজারো বাহানার শ্রেষ্ঠত্ব অবাধ্যতা!
তারি একাগ্র চিত্তের প্রতীক্ষার নির্মল নেশাতুর সভ্যতা।
কত শত অভিমানের নিছক বিপ্রতীপ পান্ডুলিপি।
সঞ্চিত কম্পনের কাব্যজাল।
প্রাণ পুস্তিকার নব উদ্যমের,
পরিপাট্য রোমাঞ্চকর শব্দমালা।
পোড়া অনুরাগের প্রভাতফেরির,
ধূমায়িত শব্দযোগ।
তুই যে তারি তৃষ্ণাত্ব আবেদনের
প্রস্ফূটিত তৃপ্ততা।
তোর নীলু যে বড্ড অভিমানী রে........
.......... বড্ড অভিমানী।
তুই তো তারি শতশত অভিযোগের
নির্ভয়যোগ্য অভয়স্থল।
তবে কি জানিস...
তোর নীলুর স্রোতময় বিনম্রতা,
এবং বর্ণিল ভাবাবেগের বড়োই অভাব
এ শহরের ব্যস্তময় বিলাসিতায়!
তারি পরখে হয়ত চাতক চাহুনি,
অবরুদ্ধ করিবার ঝলকা নাই।
তবে সেই গহীনে ঝুলে থাকে,
নিশ্চুপ বিশ্বাসের অব্যক্ত মায়াকানন!
জানিস....
তারি অস্পষ্টতার আড়ালে লেপটে থাকে,
আমৃত্যু ভক্তির গম্ভীরতা।
বিনিদ্র নিস্তব্ধতায় নিমগ্ন থাকে,
অস্ফুট অভিযোগের বিনয়ী পান্ডুলিপি।
নীলু প্রত্যাশা বাধে....
আর সেই পিপাসিত রসদে হোক
তোরি পূর্ণতার অবগাহন।
তারি অভিমানী নিপুণতায়
হয়ে যাক তোর আজন্ম নির্বাসন।
তোর নীলুর নিরব করতলে হয়ত,
জোছনা রাতের মখমলতা নেই।
তবে তারি স্থায়ীত্ব থাকে আমরন অনিদ্রার নির্যাস।
নিয়তির শেষাংশের চিত্রপটে,
প্রতিটা অস্তিত্ব যে বড়োই অসহায়।
মিশ্রিত মস্তিষ্কের বাকরূদ্ধ প্রলাপ চারিতায়,
তুই নীলুকে হারাতে দিস নে
ঠুনকো ব্যস্ততার খামখেয়ালি রূপচ্ছায়ায়!
পরম যত্নের মমতার খেয়ালে
তারি অলিখিত বিনম্র বেদনার
কল্পলোকের প্রলিম্বিত পুস্তকি।
তই সযত্নে আগলে রাখিস।
ইতি তোর
অভিমানি নীলু।

Comments
Post a Comment