শিরোনাম : কেন এসেছ

 কবিতা : কেন এসেছ

    কবি :   কালাকার


      





কেন এসেছ বনলতা

      জীবনের শেষ বেলায়

 ধূমকেতুর ন্যায় চোখ ধাঁধাতে-

 এখন আমার একতারার সুর

        এক তন্ত্রীতে বাঁধা,

 জীবনের শেষ বেলা শান্তিতে

    কাটিয়ে দেবো পাড়ি

    সেই সুদূর নীহারিকায়!

   জানি অনেক না বলা কথা

       ব্যথা হয়ে কুরে মরে

      আজও হৃদতন্ত্রীতে-

    যদি পরলোক বলে

    থাকে কোন কিছু

    না হয় তোলা রইলো

     সব হিসেব নিকেশ

   ভুলভ্রান্তি শুধরে নেবার!

 সময়ের গর্ভে সবকিছু

       হয়ে যায় বিলীন

 এই জীবনের যোগ বিয়োগ

 গুন ভাগ না হয় রইলো তোলা

    আগামি জন্মের জন্যে!

   আবার না হয় হবে শুরু

 সেই পথচলা যেমন করে

 নিত্যবহ নদী কুলকুল রবে

   এগিয়ে চলে মিলিবারে

     জীবনের মোহনায়!

 এ জীবনের চাওয়া না পাওয়া

না হয় সুদে-আসলে পুষিয়ে নেব।

 ভেবোনা বলছি কথার কথা বলে!

 এই জীবনের আঙুর ফল টকের

 হতাশা দ্বিগুণ ঢেউ তুলবে জানি

     সেই প্রত্যাশায়!

-------------------////-----------------

Comments

Popular posts from this blog

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন