কবিতার নাম : আমি তোমাকে দেখেছি



কবিতার নাম-আমি তোমাকে দেখেছি 

কবির নাম- আশীষ খীসা 
তারিখ -২৮।০২।২০২১


আমি তোমাকে দেখেছি 

        শরৎকালের শুভ্র নীল আকাশে,

মেঘ হয়ে ভেসে যাচ্ছো

        দূর নীলিমায় বহু দূরে। 


আমি তোমাকে দেখেছি 

        পার্বত্য অঞ্চলের কাচালং উপত্যকায়,

সেগুন গাছের শুকনো পাতায় 

         মর্মর শব্দ ও ছন্দের সুরে।


আমি তোমাকে দেখেছি 

         কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে,

অসংখ্য পদ্ম ও শাপলা ফুল 

         হয়ে আনন্দে দোদুল্যমান ভাসতে।


আমি তোমাকে দেখেছি

         তারা হয়ে চাঁদনী রাতে,

নীরব কৃষ্ণচূড়া গাছের কাছে

         চুপি চুপি কথা বলতে।


আমি তোমাকে দেখেছি 

         দূর্গম নিস্তব্ধ গিরি পথে,

দুরন্ত মায়াবতী হরিণের মতো

         প্রবাহিত চঞ্চল ঝর্ণার সাজে।


আমি তোমাকে দেখেছি 

         অস্তমিত সূর্যের ম্লান আলোতে, 

গোধূলী লগ্নে নীড়ে ফেরা

         অসংখ্য উড়ন্ত পাখির মাঝে।


 

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে