কবিতা : প্রসাদি ফুল

 🌳🌳🍒




কবিতা —প্রসাদি ফুল 

কলমে —সুশান্ত পাড়ুই 

রচনা কাল —১৯/০২/২০২১ 

----------------------------//-------------------------------

সরস্বতী দুঃখ অতি আমার পাড়ায় এসো

ঘৃণার থুতু মুছিয়ে দিয়ে সবায় ভালোবেসো।


আঁধার ঘুচে এই জমিতেই ভরুক ফুলে ফলে

হাতেখড়ি হোক্ মা সবার ধোঁয়া উড়ুক কলে।


দুষ্ট এখন শিষ্ট সাধু মাথায় ফেলো বাজ

সবার পেটে ভাত জুটুক আর সবার হাতে কাজ।


মনের মধ্যে জ্বালাও প্রদীপ বাজাও তোমার বীণা 

হাঁসের পালক দিয়ে সরাও এই বিদ্বেষ ঘৃনা।


রাম-রহিমের মিটিয়ে বিবাদ গান গাও এক সুরে

নিত্য গীতে ভরুক চিতে বাসন্তী রোদ্দুরে।


হোক্ না লেখা নতুন করে নতুন ইতিহাস

এই মাটিতেই সবাই মিলে করুক প্রেমের চাষ।


সরস্বতী দুঃখ অতি আমার পাড়ায় এসো

প্রসাদি ফুল বিলিয়ে দিয়ে মাটির সাথে মেশো।

---------------------------//-----------------------------

                🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে