
কবিতা : অতৃপ্ত হৃদয়
কবি : পুলক রায়
( ১ )
মৌতাতে মত্ত বঁধুবর-
মোহর সাজে মৌন মৌলী
জাগছে বাসরঘর ।
মুখোশের ভীড়ে অন্ধবিশ্বাস নির্বুদ্ধিতায়
মর্মাহত মন, কাঁদছে অতৃপ্ত অন্তর
কি প্রকার গড়বে ভবিষ্যৎ দাম্পত্য সুখের ঘর ?
( ২ )
মৌতাতে মত্ত বঁধুবর-
নিঃশব্দ নির্জনতার বাসর ঘর, অপ্রত্যাশিত আমি-
প্রেম স্বপ্ন আবেগ কথা বলেনি!
এই কি ভালোবাসার অপেক্ষা? স্বপ্নে ভাবিনি ।
দাবানল হতেই হবে এবার
বাঁচতে হলে লড়তে হবে এটাই অধিকার ।
( ৩ )
মৌতাতে মত্ত বঁধুবর-
সম্মান যায় যাক্ ,চাইনা এমন স্বামীর ঘর
কথা দিয়ে কথা না রাখা মানুষের ভীড়ে
একাকীত্ব অসীম শূন্যতায় আমি,
বিশ্বাসের বাসরঘর মন করেছে ভারী
কি যে করি? ফিরবো কি বাপের বাড়ী?
শিক্ষা ও শান্তি আমার প্রহরী
আমি তো স্বনির্ভর নারী ।।
পুলক রায় ।
বাঁশদোনী, কোলকাতা ৭০
।। পরিচিতি।।
কবি পুলক রায় 1369 সালের অঘ্রাণ মাসে হাওড়া জেলায় মামাবাড়ীতে জন্মগ্রহণ করেন ।বাবা প্রাণ কৃষ্ণ রায় স্কুল শিক্ষক মাতা কল্পনা দেবী। পড়াশোনা পূর্ব মেদিনীপুর জেলার বন্ধুচক গয়া প্রসাদ শিক্ষানিকেতন স্কুল থেকে মাধ্যমিক পাস করেন পরে কাঁথি পি.কে. কলেজ থেকে বাংলা অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও বিএড করেন ।মেডিকেল ব্যবসার সাথে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির কাজ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ "সমাজের চোখ "ও" নারী বেওয়ারিশ " উল্লেখযোগ্য।
Comments
Post a Comment