কবিতা : মানুষ ধর
কবিতা —মানুষ ধর
কলমে —সুশান্ত পাড়ুই
রচনা কাল —১১ /০২/২০২১
----------------------------//---------------------------
তুমি দেখো কত জাতি শত শত
আমি শুধু দেখি মানুষ জাতি,
মিছে করো শুধু পিছে টানাটানি
এক পৃথিবীর একটাই জ্ঞাতি।
খিদে ও তেষ্টা বাঁচার চেষ্টা
কখনো পৃথক দেখো?
তবে কেন মান সমান-অসমান?
নতুন ইতিহাস লেখ।
এক সাথে চলি এক কথা বলি
একের বিপদে অপরে ঝাঁপাই,
তবে কেন এই মিথ্যে দেওয়াল?
কেন যে মিথ্যে রক্তে রাঙাই?
পোশাকের ফেরে পৃথক কি করে?
একই তো শরীর নাঙা,
ধর্মের ভেদে বর্ণের ফেঁদে
ভিতরে সমান রাঙা।
শেষের সে দিনে সব শোধ ঋণে
মলাট শুন্য বেশে,
মোল্লা-পুরুত-মুচি-অচ্ছুত
এক ভূমে দেখো মেশে।
এক ভুবনের সন্তান মোরা
এসো, এক সাথে গাই গান
একটাই জাতি মানুষের জাতি
মানুষের রাখি মান ।
ভগবান আর আল্লাহ' মিলে
মানুষের দেহে বেঁধেছে ঘর
জাতের জেরে মানুষ ফেরে
জাত ভুলে সব মানুষ ধর।
-----------------------------//---------------------------
🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻


Comments
Post a Comment