কবিতা : বৃদ্ধ


 


🗻কবিতা : বৃদ্ধ🗻

  🌳 কবি : শ্রী অভিষেক অধিকারী 🌳


   পর্দার আড়ালে থাকা রণক্লান্ত বৃদ্ধ,
   যুবকের ভগনোদ্যম এর স্বাক্ষর রাখা 
   সদ্য প্রকাশিত সংবাদ পত্র,
  
   নিউজ পেপারের টুকরো টুকরো খবর আর 
   ওয়েব ম্যাগাজিনের বিতৃষ্ণ, নীলাভ সংবাদ নৃত্য।
   
   কোন দুর্লভ গোলাপের অনুসন্ধান করে চলে 
   এরা সবাই।
   রণক্লান্ত বৃদ্ধের মরচে ধরা তলোয়ারের খবর
   প্রকাশিত হয়না কোন নিউজ সাইটে।
  
   তবে হতাশাচ্ছন্ন যুবকের অস্তিত্বের জানান 
   দেওয়া কাটা কাটা ছোট সংবাদ গুলো প্রকাশে
   বিব্রত হয়না কোন নিউজ এজেন্সী।
   বৃদ্ধের কোন বিজ্ঞপ্তির প্রয়োজন নেই।
   হলদে গোলাপটা ডাস্টবিনে পরে থাকলেও 
   তার কিছু যায় আসে না।
  নীলাভ গোলাপ ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে,
  এবার সেটা শোভা পাবে,
  কোন রাষ্ট্রনায়কের ড্রয়িংরুমে।
  রণক্লান্ত বৃদ্ধ এবারেও স্থান পাবে না,
  ছোট ছোট নিউজ পোর্টালে।
  কল্যানী 
09/02/2021

Comments

Popular posts from this blog

কবিতা : দ্বীপে দ্বীপে ডারউইন

শিরোনাম : তুমি ই সেই

কবিতা : সেই স্মৃতি মনে পড়ে