শিরোনাম : বিদঘুটে জিজ্ঞাসা
কবিতা— বিদঘুটে জিজ্ঞাসা
কলমে —✒️সুশান্ত পাড়ুই✒️
রচনা কাল —০৬ /০৭ /২০২০
--------------------------//------------------------
বাপরে বাবা বাপরে বাবা
ভেবে ভেবেই হলাম হাবা
ফাটছে আমার মাথা,
যা দেখি তাই রাখছি লিখে
শিখছি সবই চতুর্দিকে
ভরছে আমার খাতা।।
দিন রাত্রি যাচ্ছে কেটে
ডিকশনারি গুগোল ঘেঁটে
ছাড়ছি না দম তবু,
হোয়াটস আপ আর ফেসবুকেতে
সব সময়ই আছি মেতে
হচ্ছি জবুথবু।।
দেশ-বিদেশের অনেক গাথা
সবুজ কেন গাছের পাতা
ফিনিক্স কাকে বলে?
জোয়ার ভাটা কেন যে হয়
ভাইরাসের এই করোনা ভয়
ট্রেন কেমনে চলে??
সাত কান্ডের রামায়ণে
জেনেছি সব আপন মনে
তবু তো পায় হাসি,
রাম মন্ত্রে এদেশ চলে
তবু সবাই কথায় বলে
সীতা রামের মাসি।।
এত জানা-জানির পরেও
পাঁচটি বছর কষ্ট করেও
প্রশ্ন মাথায় আসে,
জিজ্ঞাসা টা করব কাকে
ঘুঁটে যখন পুড়তে থাকে
গোবর কেন হাসে?!?!
-------------------------//-------------------------
🙏 সুশান্ত পাড়ুই 🙏

দারুণ দারুণ
ReplyDeleteদারুণ দারুণ
ReplyDeleteসুন্দর লাগলো।
ReplyDelete